IQNA

18:55 - November 05, 2017
সংবাদ: 2604250

ওমানে ৩৪ বিদেশির ইসলাম ধর্ম গ্রহণ

আন্তর্জাতিক ডেস্কঃ ওমানের ওয়াক্‌ফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে বিভিন্ন দেশের ৩৪ জন নাগরিক এদেশে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

ওমানে ৩৪ বিদেশির ইসলাম ধর্ম গ্রহণ

Timesofoman ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ওমানের ওয়াক্ফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামি শিক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদান বিষয়ক বিভাগের ঘোষণার ভিত্তিতে জানা গেছে যে, ইসলাম ধর্ম গ্রহণকারীদের বেশিরভাগই ফিলিপাইন, উগান্ডা, শ্রীলংকা, চায়না ও ভারতের নাগরিক। তাদের মধ্যে বেশিরভাগই নারী।

সহজ ভাষায় অমুসলিমদের নিকট ইসলামের বার্তা পৌঁছে দেওয়া ইসলামি শিক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদান বিষয়ক বিভাগের অন্যতম দায়িত্ব। এ তৎপরতাই দেশটিতে অমুসলিমদের ইসলামের প্রতি ঝুঁকে পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অমুসলিমদের জন্য ঐ বিভাগের বিভিন্ন কর্মসূচী, অমুসলিমদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে অধিক পরিচিত অর্জনের সহায়তার পাশাপাশি ইসলাম ধর্মের বিষয়ে তাদের মনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়ে থাকে।#3660302


captcha