IQNA

যায়েরদের উপর হামলার পূর্বে দুই আত্মঘাতী নিহত

4:54 - November 08, 2017
সংবাদ: 2604269
যায়েরদের উপর হামলার পূর্বে দুই আত্মঘাতী নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ বাগদাদের অপারেশন কমান্ডার গতকাল (৭ নভেম্বর), বাগদাদের দক্ষিন-পশ্চিম অঞ্চলে দুই আত্মঘাতীর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। আত্মঘাতীরা ইমাম হুসাইন (আ.) এর যায়েরদেরকে লক্ষ্য করে হামলা চালাতে চেয়েছিল।

আস-সুমারিয়া নিউজের উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বাগদাদের নিরাপত্তা বিষয়ক অপারেশন ডিপার্টমেন্টের কমান্ডার জেনারেল জালিল রাবিয়ী এ সম্পর্কে জানিয়েছে, আত্মঘাতী ঐ দুই ব্যক্তি তাদের সাথে থাকা এক্সপ্লোসিভ বেল্ট ব্যবহার করে বাগদাদের দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় ‘রিদওয়ানিয়া’ এলাকায় ইমাম হুসাইন (আ.) এর যায়েরদের উপর হামলা চালাতে চেয়েছিল। কিন্তু হামলার পূর্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে চিহ্নিত এবং হত্যা করতে সক্ষম হয়েছে।

যায়েরদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে ইরাকি এ কমান্ডার বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আত্মঘাতীদের উপস্থিত টের পেয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিলে আত্মঘাতীদের একজন নিজেকে বিস্ফোরিত করে। ঐ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

বলাবাহুল্য, ইরাকের বিভিন্ন অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আহলে বাইত (আ.) এর অনুসারীরা প্রতিবছর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের সকল হুমকিকে উপেক্ষা করে ইমাম হুসাইন (আ.) এর চল্লিশার অনুষ্ঠানে যোগ দিতে কারবালায় এসে সমবেত হয়।#3660914


captcha