IQNA

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের ইসলামিক সেন্টারে হামলা

20:23 - November 15, 2017
সংবাদ: 2604325
মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের ইসলামিক সেন্টারে হামলা
আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ব্রুকলিন এলাকার ইসলামিক সেন্টারে হামলা চালিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের ইসলামিক সেন্টারে হামলা

বার্তা সংস্থা ইকনা: নিউইয়র্কের পুলিশ জানিয়েছে, ব্রুকলিন এলাকার ইসলামিক সেন্টারের সিসি ক্যামেরায় দেখা গিয়েছে ১১ই নভেম্বর এক ব্যক্তি স্থানীয় সময় ৫টায় হাতুড়ি হাতে নিয়ে উক্ত ইসলামিক সেন্টারে হামলা চালিয়েছে।

সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, কালো জ্যাকেট পরা ইসলাম বিদ্বেষী ব্যক্তি হাতুড়ি দিয়ে ইসলামিক সেন্টারের জানালা এবং একটি ক্যামেরা ভেঙ্গে পালিয়ে যায়।

নিউইয়র্কের ম্যানহাটনে সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পরেই এ ঘটনা ঘটে। নিউইয়র্কের ম্যানহাটনে সন্ত্রাসী হামলার নিউ জার্সি রাজ্যের একটি মসজিদে হামলা চালান হবে বলে হুমকি দেখানো হয়েছিল।

আমেরিকায় বসবাসকৃত উজবেকিস্তানের এক নাগরিক সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের দাবী করে এই সন্ত্রাসী হামলা চালায়। এই সন্ত্রাসী তার গাড়ি নিয়ে পথচারীদের উপর হামলা চালায়। এই হামলায় ৮ পথচারী নিহত এবং অপর ২৫ জন আহত হন।

নিউইয়র্কের পুলিশ স্থানীয় জনতার নিকট ব্রুকলিন এলাকার ইসলামিক সেন্টারে হামলার ব্যাপারে সকল তথ্য তাদের নিকটে হস্তান্তর করার আহ্বান জানিয়েছে।

iqna


captcha