IQNA

14:23 - November 25, 2017
সংবাদ: 2604400

ইসলামের প্রতিরক্ষাকারীরা ফেতনার মূল উপড়ে ফেলেছে

দায়েশের পতনের মাধ্যমে আমেরিকা এবং তার আঞ্চলিক মিত্রদের অশুভ আধিপত্যের অবসান ঘটলেও শত্রুদের পক্ষ থেকে আসা আরো নানা ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে সদা প্রস্তুত রাখতে হবে।

ইসলামের প্রতিরক্ষাকারীরা ফেতনার মূল উপড়ে ফেলেছে

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সামরিক ভিত্তিমূল ধ্বংস হওয়ার পর এখন ওই গোষ্ঠীটির তৎপরতায় পরিবর্তন আসবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সামরিক ভিত্তিমূল ধ্বংস করার জন্য ইসলামের প্রতিরক্ষাকারীরা সব থেকে বড় ভূমিকা পালন করেছেন। তারা খারেজি ইসলামের মোকাবেলা করে সত্য ও রহমতের ইসলামকে আবারও প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।

হিংস্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নিরীহ মানুষদেরকে পুড়িয়ে, পানিতে ডুবিয়ে, কুপিয়ে, গুলি করে এবং নানা ধরনের নির্যাতনের মাধ্যমে হত্যা করত। ইসলামের সৈনিকরা দায়েশ নামক নরাধমদের হাত থেকে অসহায় নারী ও শিশুদেরকে মুক্তি দিতে সক্ষম হয়েছে।

দায়েশ সন্ত্রাসীরা খারিজিদের মত মুখে ভাল কথা বলরেও কাজে তারা ইসলাম পরিপন্থী সকল কাজ করত। তারা মুখে ইসলাম ও কুরআনের কথা বলত কিন্তু বাস্তবে তারা কুরআন ও ইসলাম বিরোধী সব কাজ করত। তারা নারীদেরকে যৌনদাসী বানাত। তারা নিরীহ মানুষদেরকে হত্যা করত তারা জুলুম ও অত্যাচার করত। দায়েশ শুধু ইসলামেরই শত্রু নয় বরং তারা গোটা মানবতার শত্রু।

আর ইসলামের সৈনিকরা এই সন্ত্রাসীদের নির্মূল করে মূলত সঠিক ইসলামকে জীবন্ত করেছে। আর সারা বিশ্বের কাছে আমেরিকা, ইসরাইল ও সৌদি আরবের গড়া মুখোশধারী দায়েশের আসল চেহারা সবার কাছে প্রকাশ করে দিয়েছে। শাবিস্তান
captcha