IQNA

15:23 - November 27, 2017
সংবাদ: 2604416

ইন্দোনেশিয়ায় বিশ্ব ইসলামী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের সিরাবন্ডার শহরে ১ম বার্ষিকী বিশ্ব ইসলামী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইন্দোনেশিয়ায় বিশ্ব ইসলামী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে
ইন্দোনেশিয়ায় বিশ্ব ইসলামী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে

বার্তা সংস্থা ইকনা: বিশ্ব ইসলামী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানটি ২০১৮ সালের জুলাই মাসের ৯ থেকে ১৭ই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের ১০০ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।

বিশ্ব ইসলামী সাংস্কৃতিক উৎসবে ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যবসার আলোকে সভা এবং সাংস্কৃতিক ও শৈল্পিক প্রদর্শনী প্রদর্শিত হবে।

বিশ্ব ইসলামী সাংস্কৃতিক উৎসবের আয়োজক রেজা মাহা বলেন: এই উৎসবের লক্ষ্যে হচ্ছে, বিশ্বের উদ্যোক্তা, পর্যটন শিল্প অপারেটর এবং স্থানীয় সরকারি কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তাদের একত্রিত করা।

তিনি বলেন: এছাড়াও আমরা আশা করছি এই অনুষ্ঠানে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশের মুসলমানেরা অংশগ্রহণ করবে।

iqna


captcha