IQNA

21:44 - December 03, 2017
সংবাদ: 2604470

ডাউন সিন্ড্রোমে আক্রান্ত শিশুর বিরুদ্ধে সন্ত্রাসীর অভিযোগ!

আন্তর্জাতিক ডেস্ক: টেক্সাসের পার্ল্যান্ড শহরের একটি স্কুলের ডাউন সিন্ড্রোমে আক্রান্ত ৬ বছরের শিশু 'মাহের সুলেইমান মোহাম্মদে'র বিরুদ্ধে তার শিক্ষক সন্ত্রাসীর অভিযোগ আনলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

 ডাউন সিন্ড্রোমে আক্রান্ত শিশুর বিরুদ্ধে সন্ত্রাসীর অভিযোগ!

বার্তা সংস্থা ইকনা: সুলেইমান মোহাম্মদ ক্লাসে "আল্লাহু" এবং "বোম" শব্দের অনুরূপ শব্দ উচ্চারণ করার পর তার সাবস্টিটিউট শিক্ষক পুলিশের সাথে যোগাযোগ করে তার বিরুদ্ধে সন্ত্রাসীর অভিযোগ করেছেন।

সুলেইমানের অভিভাবক বলেছেন: সুলেইমান ডাউন সিন্ড্রোম রোগে আক্রান্ত এবং তার কথা বলার ক্ষমতা নেই। তার মানসিক ক্ষমতা ঠিক এক বছরের শিশুর মত। অথচ এই শিক্ষক এই শিশুর বিরুদ্ধে সন্ত্রাসীর অভিযোগ এনেছে। এটি আসলেই হাস্যকর। স্কুল শিক্ষক এই কাজের মাধ্যমে ধর্মীয় বৈষম্যমুলক কাজ করেছে।

পার্ল্যান্ডের পুলিশ বিভাগ ঘোষণা করেছে, এ ব্যাপারে আমরা আমাদের পর্যবেক্ষণ শেষ করেছি এবং এরথেকে বেশী পুলিশী হস্তক্ষেপের প্রয়োজন নেই।

 iqna

 

 

 

 

captcha