IQNA

থাইল্যান্ডে ৯৫ জন বৌদ্ধ সন্ন্যাসী গ্রেফতার

20:49 - December 14, 2017
সংবাদ: 2604556
থাইল্যান্ডে ৯৫ জন বৌদ্ধ সন্ন্যাসী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের বিভিন্ন শহরের বেশ কয়েকটি মন্দিরের ৯৫ জন বৌদ্ধ সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে।

থাইল্যান্ডে ৯৫ জন বৌদ্ধ সন্ন্যাসী গ্রেফতার

 

বার্তা সংস্থা ইকনা: থাইল্যান্ডের পুলিশ ঘোষণা করেছে, বিভিন্ন শহরে পৃথক পৃথক অপারেশনে ৯৫ জন বৌদ্ধ মং'কে (সন্ন্যাসী) গ্রেফতার করা হয়েছে। এসকল সন্ন্যাসীদের বিরুদ্ধে রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ, চাঁদাবাজি, অনৈতিক সম্পর্ক এবং অন্যান্য অপরাধ আনা হয়েছে। আর এজন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

এরপূর্বে থাই সরকার সেদেশের বৌদ্ধ সংগঠনকে সন্ন্যাসী নির্বাচনের ক্ষেত্রে অধিক সাবধান হওয়ার করা বলেছিল। যাতে করে নতুন সদস্যরা থাই সমাজের জন্য বিপদের কারণ না হয়। কিন্তু তরা এই বিষয়টি এত গুরুত্বের সাথে নেয়নি।

iqna

 

 

captcha