IQNA

21:54 - December 16, 2017
সংবাদ: 2604572
ইসরাইলি বিশ্লেষকের দাবি;

ইসরাইলকে শায়েস্তা করার জন্য হামাস ইরানের যুদ্ধ ব্যবস্থাকে অনুসরণ করবে

আন্তর্জাতিক ডেস্ক: জিয়াওনিস্ট টেলিভিশনের দ্বিতীয় চ্যানেলের বিশ্লেষক দাবি করেছে, হামাস গাজায় ইরানের পদ্ধতি অনুসরণ করছে।

ইসরাইলকে শায়েস্তা করার জন্য হামাস ইরানের যুদ্ধ ব্যবস্থাকে অনুসরণ করবে

ইসরাইলকে শায়েস্তা করার জন্য হামাস ইরানের যুদ্ধ ব্যবস্থাকে অনুসরণ করবে

 

বার্তা সংস্থা ইকনা: ইহুদী ইয়ারী দাবি করেছে, যায়নবাদীদের সাথে যুদ্ধ করার জন্য ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইরান এবং হিজবুল্লাহর যুদ্ধ পদ্ধতি অনুসরণ করবে।

ইহুদী এই বিশেষজ্ঞ দাবী করেছে হামাস যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।

এদিকে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় অন্তত চার ফিলিস্তিনির শাহাদাতের পর তেল আবিবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি শুক্রবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি সেনাদের হামলায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের শাহাদাতের ঘটনায় আরেকবার প্রমাণিত হয়েছে ইহুদিবাদী ইসরাইল একটি অপরাধী সরকার।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন, তারা কখনোই ট্রাম্পের ঘোষণাকে বাস্তবায়িত হতে দেবে না বরং নিজেদের ন্যায়সঙ্গত অধিকার আদায় করে ছাড়বে।   

শুক্রবার অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকা ফিলিস্তিনিদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ঘোষণার প্রতিবাদে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ইহুদিবাদী ইসরাইলি সেনারা পাশবিক কায়দায় এসব বিক্ষোভ দমন করে। তাদের গুলিতে অন্তত চার ফিলিস্তিনি শহীদ এবং অপর ৩৬৭ জন আহত হন।

iqna

 

 

captcha