IQNA

15:02 - December 17, 2017
সংবাদ: 2604576

পাকিস্তানের কোয়েটায় সন্ত্রাসীদের বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরের একটি চার্চে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে।

পাকিস্তানের কোয়েটায় সন্ত্রাসীদের বোমা হামলা

পাকিস্তানের কোয়েটায় সন্ত্রাসীদের বোমা হামলা


বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের সংবাদ চ্যানেল আল-ময়দান এক রিপোর্টে বলেছে, কোয়েটার একটি চার্চে শক্তিশালী বোমা বিস্ফোরণের ফলে গোটা শহর কেপে উঠে।
আল ময়দানের প্রতিবেদন অনুযায়ী, আজ রবিবার (১৭ই ডিসেম্বর) সশস্ত্র সন্ত্রাসীরা চার্চে খৃষ্টানদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন সময় হামলা চালায়। এসময় তারা বোমা বিস্ফোরণ ঘটায় এবং অনেক দুর থেকে বোমা বিকট শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে এই হামলায় অনেক নিহত ও আহত হয়েছে।
স্থানীয় উৎস জানিয়েছে, এক আত্মঘাতী সন্ত্রাসী চার্চে ভিতরে প্রবেশ করে নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এই হামলার ফলে এপর্যন্ত ৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
iqna

 

captcha