IQNA

18:57 - December 26, 2017
সংবাদ: 2604648

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, বিমানবন্দর থেকে ব্লগার আসাদ গ্রেপ্তার

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির মামলায় পলাতক ব্লগার আসাদুজ্জামান নূরকে (আসাদ নূর) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, বিমানবন্দর থেকে ব্লগার আসাদ গ্রেপ্তার


বার্তা সংস্থা ইকনা: সোমবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপাল যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র।

সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় আসাদ নূর নেপালের কাঠমাণ্ডু যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশন চ্যানেল পার হচ্ছিল। তার বিরুদ্ধে আগে থেকেই রেড নোটিশ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র আরো জানিয়েছে, মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় চলতি বছরের ১১ জানুয়ারি বরগুনার আমতলী থানায় ব্লগার আসাদ নূর ও লিমন ফকির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা হয়। মামলার পরপরই লিমনকে পুলিশ গ্রেপ্তার করলে আসাদ পলাতক ছিল।

এ বিষয়ে বরগুনার আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী শাখার সভাপতি মুফতি ওমর ফারুক বাদী হয়ে আসাদ নূর ও লিমনের বিরুদ্ধে মামলাটি করেন। পরে লিমনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও নূরকে পাওয়া যাচ্ছিল না। ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তারের পর আমাদের টিম তাকে আনার জন্য ঢাকায় রওনা হয়েছে। আরটিএনএন

captcha