আন্তর্জাতিক ডেস্ক: বার্লিনের মার্টিন গ্রুপিয়াস ভবনে ২০১৮ সালের মার্চ মাসে "ইহুদী, খ্রিষ্টান এবং ইসলাম" শীর্ষ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত সংস্কৃতি প্রদর্শনীতে শুধুমাত্র ইহুদী, খ্রিষ্টান এবং ইসলাম ধর্মের মধ্যে পার্থক্যই তুলে ধরা হবে না; বরং এসকল ধর্মে অন্যের প্রতি অধিকার রক্ষার বিষয়সমূহও তুলে ধরা হবে।
"ইহুদী, খ্রিষ্টান এবং ইসলাম" প্রদর্শনীর আয়োজক কমিটি বলেছে: আমাদের অধিকার অর্জনের জন্য বিব্রত বোধ করলে চলবে না। এটা মুখ্য বিষয় নয় যে, আমাদের অধিকার কোন উৎসের মধ্যে অজিত হবে। আমাদের অধিকার ভবিষ্যৎ প্রজন্মের হাতে অথবা বিদেশীদের মাধ্যমে অর্জিত হতে পারে।
ইসলামিক সাইট এ ব্যাপারে লিখেছে: এই প্রদর্শনী ২০১৮ সালে বার্লিনের মার্টিন গ্রুপিয়াস ভবনে অনুষ্ঠিত হবে। দর্শনার্থীরা এই প্রদর্শনী প্রদর্শনের মাধ্যমে ইহুদী, খৃষ্টান ও ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও আন্তঃধর্মীয় এই প্রদর্শনীতে মানবিক বিজ্ঞান, বিজ্ঞান ও ধর্ম সম্পর্কেও ধারণা অর্জন করতে পারবেন।
এই প্রদর্শনী তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রথম বিভাগে: গ্রিক, আরবি, হিব্রু এবং গ্রামবাসীদের লেখার সংস্কৃতি – দ্বিতীয় বিভাগে: মেডিকেল এবং তৃতীয় বিভাগে: জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষ।