IQNA

21:20 - January 02, 2018
সংবাদ: 2604711
আদমওয়া স্টেটের মুসলিম কাউন্সিল ঘোষণা করেছে;

নাইজেরিয়ায় ৫ হাজার মুসলিম হত্যার জন্য বোকো হারাম দায়ী

আন্তর্জাতিক ডেস্ক: আদমওয়া স্টেটের মুসলিম কাউন্সিল ঘোষণা করেছে: নাইজেরিয়ার পূর্বাঞ্চলে বোকো হারামের সদস্যরা বিগত পাঁচ বছরে ৫২৪৭ জন মুসলমানকে হত্যা করেছে।

নাইজেরিয়ায় ৫ হাজার মুসলিম হত্যার জন্য  বোকো হারাম দায়ী

নাইজেরিয়ায় ৫ হাজার মুসলিম হত্যার জন্য  বোকো হারাম দায়ী
বার্তা সংস্থা ইকনা: এছাড়াও এই সন্ত্রাসী গোষ্ঠীর হাতে আদমওয়া স্টেটের মাদাগুলি, মিচিকা, মায়াহা, মোবি-নুরেস, মোবি-সুট, হুঙ্গ ও গুম্বি অঞ্চলের ৫১৬১ জন মুসলমান আহত হয়েছেন।
মাদুগুলি অঞ্চলে সবথেকে অধিক অর্থাৎ ২৫০০ জন মুসলমান নিহত হয়েছেন এবং হুঙ্গ অঞ্চলের সবচেয়ে কম অর্থাৎ ৬৮ জন মুসলমান নিহত হয়েছেন।
মিচিকা অঞ্চলের মুসলমানদের সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে। যার পরিমাণ প্রায় ২৩.৩ বিলিয়ন নাইয়ারা (নাইজেরিয়ার অর্থের নাম) এবং মায়হা অঞ্চলে সবচেয়ে কম ক্ষতি হয়েছে। যার পরিমাণ প্রায় ১৫৮ মিলিয়ন নাইয়ারা।
প্রতিবেদন অনুযায়ী, বোকো হারামের হামলার ফলে মুসলমানদের বাড়ি, মসজিদ, আসবাবপত্র এবং কৃষি পণ্যের সমন্বয়ে মোট ১২৭৩২টি সম্পদ যার মূল্য প্রায় ৮১.৬ মিলিয়ন নাইয়ারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।
উল্লেখ্য, বোকো হারামের হাতে ক্ষতিগ্রস্তদের মাঝে আদমওয়া স্টেটের মুসলিম কাউন্সিল নগদ অর্থ সহকারে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছে।
iqna

 

captcha