IQNA

বাগদাদে আরও একটি বোমার বিস্ফোরণ

0:27 - January 16, 2018
সংবাদ: 2604801
বাগদাদে আরও একটি বোমার বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলে গতকাল আরেকটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এই বোমা বিস্ফোরণের ফলে তিন জন ইরাকী নিহত হয়েছেন।

 বাগদাদে আরও একটি বোমার বিস্ফোরণ

বার্তা সংস্থা ইকনা: গতকাল সকালে তায়রান স্কয়ারে দুটি বোমা বিস্ফোরণের পর তৃতীয় বোমাটি বাগদাদের দক্ষিণাঞ্চলের দিয়ালী ব্রিজের নিকটে বিস্ফোরণ ঘটেছে।

এই বোমা বিস্ফোরণের ফলে ইরাকের তিন জন নাগরিক নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে অধিক কোন তথ্য জানা যায়নি।

বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে নিরাপত্তা কর্মী উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে স্থানান্তর করে।

উল্লেখ্য, গতকাল সকালে তায়রান স্কয়ারে জোড়া বোমা বিস্ফোরণের ফলে ২৬ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে।

iqna

 

 

 

captcha