IQNA

0:53 - January 30, 2018
সংবাদ: 2604923

মক্কায় প্রশাসনিক অফিসে আগুন/ কোন হতাহত ছাড়াই আগুন দমন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় মসজিদুল হারামের নিকটে অবস্থিত কয়েকটি প্রশাসনিক অফিসে আগুন লেগেছে। অগ্নি নির্বাপক দল সফলভাবে আগুন দমন করতে সক্ষম হয়েছে।

মক্কায় প্রশাসনিক অফিসে আগুন/ কোন হতাহত ছাড়াই আগুন দমন

মক্কায় প্রশাসনিক অফিসে আগুন/ কোন হতাহত ছাড়াই আগুন দমন
বার্তা সংস্থা ইকনা: মক্কায় জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রায়দ নায়েফ শরীফ বলেছেন, শনিবার (২৮শে জানুয়ারি) বিকালে মসজিদুল হারামের নিকটে ঠিকাদারদের তত্ত্বাবধায়নে থাকা ১৫টি প্রশাসনিক অফিস আগুন লাগে।
তিনি বলেন: অগ্নি নির্বাপক দলগুলো সফলভাবে আগুন নিয়ন্ত্রণ করেছে। এই অগ্নিকাণ্ডে কেউ নিহত হয়নি। তবে আগুনের তীব্রতার কারণে উদ্ধারকর্মীদের মধ্যে কয়েক জনের শ্বাসকষ্ট হয় এবং তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তারা সকলেই সুস্থ রয়েছে।
সৌদি আরবের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অগ্নিসংযোগের কারণ সম্পর্কে কিছু বলেননি এবং এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতির পরিমাণও ঘোষণা করেননি।
iqna

 

captcha