IQNA

1:28 - January 31, 2018
সংবাদ: 2604933

হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেলজিয়ামে শোকানুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের আহলে বায়েত (আ.) ফাউন্ডেশনে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেলজিয়ামে শোকানুষ্ঠান

হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেলজিয়ামে শোকানুষ্ঠান
বার্তা সংস্থা ইকনা: উক্ত শোকানুষ্ঠান আগামীকাল তথা বৃহস্পতিবার স্থানীয় সময় ১৯টায় অনুষ্ঠিত হবে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে এবং পরবর্তীদের দোয়া-এ-কুমাইল পাঠ করবেন মেইছাম মুতিয়ী এবং পরবর্তীতে আহলে বায়েত (আ.) বিশেষ করে দুই জাহানের রানী হযরত মা ফাতিমা জাহরা (সা.)এর মুসিবতের আলোকে বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আলী মুহাম্মাদী।
উল্লেখ্য, ব্রাসেলসের আহলে বায়েত (আ.) ফাউন্ডেশনের কার্যক্রম একটি ছোট স্থানে সম্পন্ন হয়ে আসছে। মজলিশ এবং ধর্মীয় অনুষ্ঠান এই স্থানেই অনুষ্ঠিত হয়।
বেলজিয়ামে প্রায় ৩ লাখ মুসলিম নাগরিক রয়েছে। সেদেশের অধিকাংশ শিয়ারা ইরাক এবং পাকিস্তানের নাগরিক। সম্প্রতি তাবলীগের কারণে বেলজিয়ামের অনেক নাগরিক ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন।
iqna

 

captcha