IQNA

মরক্কোর মসজিদসমূহে রাখা হবে ব্রেইল পদ্ধতিতে লেখা কুরআন শরিফ

3:58 - February 24, 2018
3
সংবাদ: 2605120
মরক্কোর মসজিদসমূহে রাখা হবে ব্রেইল পদ্ধতিতে লেখা কুরআন শরিফ
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্কঃ দৃষ্টিহীনদের পড়ার সুবিধার্থে মরক্কোর ‘তাতওয়ান’ অঞ্চলের মসজিদগুলোতে ব্রেইল পদ্ধতিতে লেখা কুরআন শরিফ রাখা হবে।

Tanja24.com এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মরক্কোর ইসলাম বিষয়ক অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় প্রধান আব্দুল হাই গালাবযুরি এ সম্পর্কে জানিয়েছেন, এ অঞ্চলের মসজিদগুলোতে দৃষ্টিহীনদের সুবিধার্থে ব্রেইল পদ্ধতিতে লেখা কুরআন শরিফ রাখা হবে।

তিনি বলেন: বর্তমানে তাতওয়ার অঞ্চলে একটু নতুন মসজিদ নির্মিত হচ্ছে। এতে বিকলাঙ্গদের সুবিধার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। মরক্কোর সংবিধান বাস্তবায়নে এ পদক্ষেপ গৃহীত হয়েছে।

আব্দুল হাই গালাবরুজি বলেন: এছাড়া তাতওয়ান অঞ্চলের অপর সকল পুরাতন মসজিদগুলোতেও এক ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, ব্রেইল পদ্ধতিটি সর্বপ্রথম লুইস ব্রেইল নামক ফরাসী এক ব্যক্তি দৃষ্টিহীনদের পড়ার জন্য আবিস্কার করে। এ পদ্ধতিতে স্পর্শ করা যায় এমন ডটের মাধ্যমে অক্ষরগুলো লেখা হয়। যাতে দৃষ্টিশক্তিহীনরা সেটা স্পর্শ করার মাধ্যমে তা পড়তে পারে।#3693853

 

প্রকাশিত: 3
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
dxbajkrp
0
0
20
rlntscbm
0
0
20
dtkjmoxg
0
0
20
captcha