IQNA

20:06 - March 27, 2018
সংবাদ: 2605366

সৌদি আরবের বিভিন্ন মসজিদে চুরি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে চার সদস্যের একদল চোর মসজিদের ভিতরে মুসল্লিদের নিকট থেকে বিভিন্ন মূল্যবান জিনিষপত্র চুরি করে।

সৌদি আরবের বিভিন্ন মসজিদে চুরি


বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের একটি মসজিদের সিসি ক্যামেরায় চোরদের চুরি করার দৃশ্য ধরা পরে। ভিডিওতে দেখা যায় মুসল্লিরা মসজিদের ভিতরে প্রবেশের সময় চার সদস্যের একদল চোর মুসল্লিদের নিকট থেকে চুরি করছে।
ভিডিওতে দেখা যায় চোরেরা মসজিদের দরজার কাছে ভিড় করে মুসল্লিদের কাছ থেকে বিভিন্ন জিনিষ চুরি করছে। তাদের যাতে চেনা না যায় এবং চুরির সুবিধার্থে তারা ইচ্ছাকৃত ভাবে মসজিদের দরজায় ভিড় করে।
ভিডিও দেখে বোঝা যায় যে, চোরদের সিসি ক্যামেরার দিকে কোন খেয়াল নেই। এপর্যন্ত বেশ কয়েকবার তারা এধরণের কাজে লিপ্ত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে চোররা বৃদ্ধদের কাছ থেকে চুরি করে।
iqna

 

ট্যাগ্সসমূহ: সৌদি ، আরব ، চুরি ، মসজিদ ، মুসল্লি ، ইকনা
captcha