আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক কারি ও হাফেজদের উপস্থিতিতে কুয়েতে নবমতম আন্তর্জাতিক হিফজুল কুরআন, তাজভিদ এবং তিলাওয়াত প্রতিযোগিতায় ৭৯টি দেশ থেকে ১৩৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন সেদেশের কুয়েতের এনডাউমেন্টের উপমন্ত্রী ফরিদ ইমাদি।

বার্তা সংস্থা ইকনা: কুয়েতের এনডাউমেন্টের উপমন্ত্রী ফরিদ ইমাদি বলেন: কুয়েতে ৯ তম আন্তর্জাতিক হিফজুল কুরআন, তাজভিদ এবং তিলাওয়াত প্রতিযোগিতার নাম দেয়া হয়েছে কুয়েত পুরস্কার। প্রতিযোগিতাটি ১০ই এপ্রিল শুরু হবে।
কুয়েতের এনডাউমেন্টের কুরআন বিষয়ক বিভাগ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের উপ প্রধান ওলীদ শায়ীব বলেন; মোট ১৩৭ জন প্রতিযোগীর মধ্যে তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে ৭২ জন, সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে ১৯ জন এবং তিলাওয়াত ও তারতিল বিভাগে ৩৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
প্রতিযোগিতার আয়োজক কমিটি শীর্ষ স্থানে উত্তীর্ণদের জন্য ১ লাখ ৩০ হাজার কুয়েতি দিনার নির্ধারণ করেছেন। প্রতি বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে এই পুরুষকার দেওয়া হবে।
পবিত্র কুরআন এবং ইসলামী শিক্ষার সাথে পরিচিত হওয়ার জন্য এবং পবিত্র কুরআন হিফজ ও তার প্রতি আমল করার উদ্দেশ্য নিয়ে এই কুয়েত পুরস্কার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার ফলে প্রতিযোগীদের মধ্যে কুরআন হিফজ করা এবং ইসলামী সকল বিষয় নিয়ে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব জন্মাবে।
উল্লেখ্য, ৮তম কুয়েত পুরস্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সেদেশের শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
iqna