IQNA

23:51 - April 21, 2018
সংবাদ: 2605571

তেহরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় জর্জিয়ান তিন প্রতিনিধির উপস্থিত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে অনুষ্ঠিত ৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় জর্জিয়া থেকে তিন জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে।

তেহরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় জর্জিয়ান তিন প্রতিনিধির উপস্থিত


বার্তা সংস্থা ইকনা: জর্জিয়াস্থ ইরানী কালচারাল অ্যাটাশে উদ্যোগে জর্জিয়ার তিন জন ক্বারি ও হাফেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সম্পূর্ণ কুরআনের হাফেজ রুশলান এলচিও, ক্বারি রেজা কাজিমুফ এবং ক্বারি রহিদ কারিমোভ ইরানে উপস্থিত হয়েছেন। এসকল প্রতিনিধিবর্গ আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে।
ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি (রহ.) নামক গ্রেট মোসাল্লায় ৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১৯শে এপ্রিল শুরু হয়েছে এবং একাধারে ২৬শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।
iqna

 

captcha