আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি সেনারা ফিলিস্তিনের কুলকিলিয়া শহরে শিক্ষার্থীদের টার্গেট করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এরফলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইহুদিবাদী ইসরাইলি সেনারা ২য় মে পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় কুলকিলিয়া শহরে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর এই হামলা চালায়।
এসময় দখলদার সেনারা কুলকিলিয়া শহরে প্রধান প্রবেশ পথ বন্ধ করে দিয়ে বেশ কয়েকটি বাড়ীতে হামলা চালিয়ে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে।
এই অত্যাচারের প্রতিবাদে শিক্ষার্থীরা এগিয়ে আসলে ইসরাইলি সেনারা শিক্ষার্থীদের টার্গেট করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এরফলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
iqna