IQNA

বাহরাইনের কারাগারে নিষিদ্ধ হল শিয়া গ্রন্থ

5:51 - May 07, 2018
সংবাদ: 2605698
বাহরাইনের কারাগারে নিষিদ্ধ হল শিয়া গ্রন্থ
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের আইনজীবী 'রিম আল-শায়লান' জানিয়েছেন, বাহরাইনের কারাগারে শিয়া গ্রন্থসমূহ প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।



বার্তা সংস্থা ইকনা: বাহরাইনের আইনজীবী 'রিম আল-শায়লান' তার টুইটার পেজে লিখেছেন, জো কারাগারের আমানত বিভাগে শিয়াদের ধর্মীয় গ্রন্থসমূহের একটি তালিকা আছে। এই তালিকায় উল্লেখিত গ্রন্থসমূহ এই কারাগারে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেছেন, তালিকায় যেসকল ধর্মীয় গ্রন্থ রয়েছে সেগুলো হচ্ছে, মাফাতিহ আল-জিনান, মাকারেম আল-আখলাক, সাহিফায় সাজ্জাদিয়া এবং আত-তারিকু ইলাল্লাহি সহ অন্যান্য শিক্ষামূলক গ্রন্থ রয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে, এগুলো কোনটাই তাবলীগমূলক গ্রন্থ নয়। তাহলে এগুলো কেন কারাগারের লাইব্রেরিতে প্রবেশে বাধা সৃষ্টি করা হল।
বাহরাইনের এই আইনজীবী এধরণের পদক্ষেপকে স্বাধীনতা লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
iqna

 

captcha