IQNA

7:00 - May 07, 2018
সংবাদ: 2605702

ঘানা বিশ্ববিদ্যালয়ে কুরআন ও আযান প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক: ঘানা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ক্বিরাত, হেফজ এবং আযান প্রতিযোগিতায় ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে।

ঘানা বিশ্ববিদ্যালয়ে কুরআন ও আযান প্রতিযোগিতা


বার্তা সংস্থা ইকনা: ১৫ই শাবান উপলক্ষে ঘানা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ক্বিরাত, হেফজ এবং আযান প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতার অনুষ্ঠানে আহলে বাইত (আ.) শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট, ইমাম জাফর সাদিক (আ.) ধর্মীয় সেন্টার, কমিকস ধর্মীয় সেন্টার এবং তামালাহ'র ফাতুহল মুবিন ইনিস্টিটিউটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও এই ঘানার শিয়া ইমাম সংগঠনের উপদেষ্টা এবং ইরানী কালচারাল অ্যাটাশে মোহাম্মদ হাসান ইপকেচি এই প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ক্বিরাত, হেফজ এবং আযান প্রতিযোগিতার শেষে বিচারণমণ্ডলী শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করেন।
ইরানী কালচারাল অ্যাটাশে মোহাম্মদ হাসান অনুষ্ঠানের শেষ প্রান্তে ঘানার মুসলমানদের নিকটে কুরআনের স্থানে উপর আলোকপাত করেন। এছাড়াও তিনি ক্বিরাত ও হেফজ বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণ ৭ জনকে ইরানের অন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেন।
ঘানায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে পবিত্র রমজান মাসে কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় এসকল প্রতিনিধিদের উপস্থিত কাম্য করেছেন মোহাম্মদ হাসান।
iqna

captcha