IQNA

23:14 - May 15, 2018
সংবাদ: 2605762

বুধবার সন্ধ্যায় কমিটির সভা, চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার মাহে রমজান শুরু

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪৩৯ হিজরির রমজান মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী মতিউর রহমান জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন।

বুধবার সন্ধ্যায় কমিটির সভা, চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার মাহে রমজান শুরু

 



বার্তা সংস্থা ইকনা: এতে সংবাদ পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করতেই এই সভা আহ্বান করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্প‌তিবার (১৭ মে) থেকে রমজান মাস গণনা শুরু হবে। ফলে ধর্মপ্রাণ মুসলমানরা বুধবার রাতে তারাবি নামাজ পড়ে ওই রাতেই সেহরি খেয়ে রোজা রাখবেন।

আর যদি বুধবার চাঁদ দেখা না গেলে বৃহস্প‌তিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে এবং বৃহস্প‌তিবার রাতে শুরু হবে তারাবি।

বুধবার বাংলাদেশের আকাশে কোথাও রমজানের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। শীর্ষ নিউজ

 

captcha