IQNA

4:04 - June 03, 2018
সংবাদ: 2605902

ফিলিস্তিনের সীমান্তে কুদস দিবস উদযাপন করবে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র কয়েক দিন পর বিশ্ব কুদস দিবস। এ বছরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ "বিশ্ব কুদস" ফিলিস্তিনের সীমান্তবর্তী মারৌন আল-রায়স শহরে উদযাপন করবে।

ফিলিস্তিনের সীমান্তে কুদস দিবস উদযাপন করবে হিজবুল্লাহ


বার্তা সংস্থা ইকনা: এ বছর হিজবুল্লাহ বিশ্ব কুদস দিবস "আল-কুদসু ক্বিবলাতুল আহরার" (স্বাধীনচেতাদের ক্বেবলা কুদস) শিরোনামে পালন করবে। আগামী শুক্রবার বিকালে ফিলিস্তিনের সীমান্তবর্তী মারৌন আল-রায়স শহরে উদযাপন করবে।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, প্রতি বছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ফিলিস্তিনের মজলুম জনতাদের সমর্থন করার জন্য বিশ্ব কুদস দিবস পালিত হয়।
iqna

 

captcha