আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী সেদেশের ৫৩৭ জন কারাবন্দীদের সাধারণ ক্ষমার জন্য সম্মতি প্রদান করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ঈদুল ফিতর উপলক্ষে ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ আমেলী লারেজানী ৫৩৭ জন কারাবন্দীর সাধারণ ক্ষমার জন্য সর্বোচ্চ নেতার নিকটে এই দরখাস্ত পেশ করেন। সর্বোচ্চ নেতা তার প্রেরিত এই দরখাস্তের সম্মতি প্রদান করে ৫৩৭ জন কারাবন্দীকে সাধারণ ক্ষমা করেন।
iqna