IQNA

19:46 - June 15, 2018
সংবাদ: 2605991

সর্বোচ্চ নেতার ইমামতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এদেশের মুমিন মুসলমানরা এক মাসের সিয়াম সাধনার পর উৎসবের আমেজে ঈদের খুশি ভাগাভাগি করছেন।

সর্বোচ্চ নেতার ইমামতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

 

বার্তা সংস্থা ইকনা: রাজধানী তেহরানের ইমাম খোমেনী (রহ.) ঈদগাহ ময়দানে ইরানের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এ নামাজের ইমামতি করেন।

এ ছাড়া, তেহরানের প্রতিটি এলাকার বড় মসজিদগুলোর পাশাপাশি নির্ধারিত ঈদগাহ ময়দানগুলোতে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মুসলিম দেশগুলোর সরকার ও জনগণের প্রতি পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) মুসলিম দেশগুলোর সরকার প্রধানদের কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের আহ্বানও জানিয়েছেন।

iqna

 

captcha