IQNA

শারজাহ রেডিওতে ইসলামি বিশ্বের ১০০ ক্বারির কুরআন তিলাওয়াত প্রচার

23:49 - June 17, 2018
সংবাদ: 2606006
শারজাহ রেডিওতে ইসলামি বিশ্বের ১০০ ক্বারির কুরআন তিলাওয়াত প্রচার
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস জুড়ে শারজাহ রেডিওতে ইসলামি বিশ্বের ১০০ জন প্রসিদ্ধ ক্বারির কুরআন তিলাওয়াত প্রচার করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: শারজাহ মিডিয়া এজেন্সির সাথে সম্পর্কিত শারজাহ কুরআনিক রেডিও পবিত্র রমজান মাসে কুরআন খতম অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে ইসলামি বিশ্বের ১০০ জন প্রসিদ্ধ ক্বারির কুরআন তিলাওয়াত প্রচার করেছে।
এই প্রকল্পটি জরিপ গ্রহণ এবং শ্রোতাদের অনুরোধের উপর ভিত্তি করে গ্রহণ করা হয়েছে। শারজাহ কুরআনিক রেডিওর সামাজিক নেটওয়ার্ক অ্যাকাউন্টগুলোয় এই জরিপ গ্রহণ করা হয় এবং শ্রোতাগণ সামাজিক নেটওয়ার্কে বিশ্বের বিভিন্ন দেশের প্রসিদ্ধ ক্বারির কুরআন তিলাওয়াত শোনার জন্য দরখাস্ত করেছেন।
পবিত্র রমজান মাস শুরু হওয়ার প্রায় তিন মাস পূর্বে শারজাহ কুরআনিক রেডিও সামাজিক নেটওয়ার্কে তাদের নিজস্ব পেজে এই পরিকল্পনার জন্য শ্রোতাদের নিকট থেকে মতামত গ্রহণ করে। অধিকাংশ শ্রোতাগণ বিভিন্ন দেশের প্রসিদ্ধ ক্বারির কুরআন তিলাওয়াত শোনার সম্মতি প্রদান করেন।
iqna

 

captcha