IQNA

বাগদাদে আন্তর্জাতিক সম্মেলন "মডারেশন" অনুষ্ঠিত হবে

23:54 - June 23, 2018
সংবাদ: 2606047
বাগদাদে আন্তর্জাতিক সম্মেলন
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে ইসলামী বিশ্ব বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন "মডারেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: আন্তর্জাতিক সম্মেলন "মডারেশন" ২৫ থেকে ২৭শে জুন পর্যন্ত ইরাকের রাজধানী বাগদাদের সুন্নি এনডাউমেন্টের সদর দপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উক্ত শীর্ষক সম্মেলনে "চরমপন্থি চিন্তাভাবনার বিরুদ্ধে সমাজকে রক্ষা করার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা", "চরমপন্থার মোকাবেলায় তাদের ভূমিকা এবং সংশোধনীয় ধারণা", "সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে সামাজিক পরিবেশের প্রভাব", "দায়েশের অবশিষ্ট প্রভাবের মোকাবেলায় সরকারী প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজ সংগঠনের প্রভাব" সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।

মরক্কোর গবেষক এবং ইসলামী বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ইউনিয়নের সচিবালয়ের প্রধান আব্দুল্লাহ বিন আরাফাত উক্ত ইউনিয়নের প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে উপস্থিত থাকবেন।

iqna

 

captcha