আন্তর্জাতিক ডেস্ক: উজবেকি ভাষায় সর্বপ্রথম পবিত্র কুরআন অনুবাদ করেন "আনোয়ার তুরসুনুফ"। ৬০ বছর বয়সে তিনি পরলোক গমন করেছেন।

বার্তা সংস্থা ইকনা: আনোয়ার তুরসুনুফ ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেছেন। তিনি ১৯৮১ সালে তাশখন্দে সরকারী ইউনিভার্সিটির সাহিত্য কলেজ থেকে পড়াশুনা শেষ করেন।
তিনি দীর্ঘদিন যুব ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব পালন করেছে। এছাড়াও উজবেক অ্যাকাডেমি অফ সায়েন্সেসে কর্মরত ছিলেন।
১৯৯৪ সালে তিনি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের "ইংঙ্গি বাদ" মসজিদের জুমার খতিব হিসেবে নির্বাচিত হন। তিনি উজবেকিস্তানের একজন সক্রিয় ধর্মীয় কর্মী ও বিখ্যাত সাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেছেন।