IQNA

19:16 - July 15, 2018
সংবাদ: 2606221

আরবিতে ডাবেড প্রথম চলচ্চিত্র সৌদি আরবে সম্প্রচার

আন্তর্জাতিক ডেস্ক: আরবিতে ডাবেড প্রথম চলচ্চিত্র " Hotel Transylvania 3: Summer Vacation" সৌদি আরবে সম্প্রচার করা হয়েছে।

আরবিতে ডাবেড প্রথম চলচ্চিত্র সৌদি আরবে সম্প্রচার


বার্তা সংস্থা ইকনা: আরবি ভাষায় ডাবেড করা" Hotel Transylvania 3: Summer Vacation" অ্যানিমেশনটি রিয়াদের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে।
এই অ্যানিমেশনটিতে অন্যান্যদের সাথে ভয়েস দিয়েছেন সৌদি আরবের দুই বিখ্যাত অভিনেতা "রিয়া আবি রাশেদ" এবং ক্বাসি খাদার"।
এই অ্যানিমেশনটি একটি দানব পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এই পরিবারটি গ্রীষ্মকালীন ছুটি কাটাতে একটি বিনোদনমূলক ক্রুজ জাহাজে করে সমুদ্রে ঘুরতে যায়। এই রুটে তাদের বিভিন্ন ধরনের ঘটনা ঘটে।
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর সৌদি আরবে চলচ্চিত্র নিষিদ্ধ থাকার পর ২০১৮ সালের এপ্রিল মাসে আবারও নতুন করে সেদেশের সিনেমা হল খুলে দেওয়া হয়েছে।
iqna

 

captcha