IQNA

21:02 - July 22, 2018
সংবাদ: 2606273

মিয়ানমার কর্তৃক ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ধ্বংস করে দেয়ার মতো হৃদয়বিদারক ঘটনা প্রত্যক্ষ করল বিশ্ববাসী

আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ গর্বিত- কারণ আন্তর্জাতিক ফৌজদারি আদালত সৃষ্টিতে এবং রোম সনদ গ্রহণের সূচনালগ্নে প্রচার-প্রচারণায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছে। সব প্রকার বিচারহীনতা, যুদ্ধাপরাধ, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ’,।

মিয়ানমার কর্তৃক ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ধ্বংস করে দেয়ার মতো হৃদয়বিদারক ঘটনা প্রত্যক্ষ করল বিশ্ববাসী

 

বার্তা সংস্থা ইকনা: মঙ্গলবার নেদারল্যান্ডসর হেগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ‘এনডিউরিং ভেল্যু অব দ্যা রোম স্ট্যাটিউট টু হিউম্যানিটি’ শীর্ষক সিম্পোজিয়ামে বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, সম্প্রতি মিয়ানমার কর্তৃক একটি সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ধ্বংস করে দেয়ার মতো হৃদয়বিদারক ঘটনা প্রত্যক্ষ করল বিশ্ববাসী। গত ২৫ আগস্টের পর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে- যার বেশিরভাগই শিশু ও নারী। জাতিসংঘ ও জাতিসংঘ মানবাধিকার কমিশন এ ঘটনাটিকে জাতিগত নিধন ও গণহত্যা হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।

তিনি বলেন, এখন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের শান্তিপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনে প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত ও কার্যকর ভূমিকা।

স্পিকার আরও বলেন, বলপূর্বক রোহিঙ্গাদের অনুপ্রবেশ করানোর কারণে মিয়ানমারের বিরুদ্ধে আইসিসির কাছে সক্রিয় সদস্য রাষ্ট্র হিসেবে রোলিং প্রত্যাশা করে বাংলাদেশ।

অভিপ্রায় ব্যক্ত করে তিনি বলেন, মিয়ানমার আইসিসির সদস্যভুক্ত নয় কিন্তু বাংলাদেশ ইতোমধ্যেই এ সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্যাদি আইসিসির প্রি- ট্রায়াল চেম্বার -১ এ উপস্থাপন করেছে। আইসিসির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোম সনদের বাস্তবায়নে বাংলাদেশ সবসময় পাশে থেকে সমর্থন অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে রোম সনদের প্রেসিডেন্ট ও-গোঁ কোয়ান, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) প্রেসিডেন্ট চিলি ইবোই-ওসুজি এবং আইসিসির প্রসিকিউটর ফাতো বেনসৌদা বক্তব্য দেন।

iqna

 

captcha