IQNA

23:42 - July 25, 2018
1
সংবাদ: 2606300

ইহুদি রাষ্ট্র আইন পাশের নিন্দা জানালো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: জায়নবাদী ইসরাইলি সংসদে (নেসেট) ইসরাইলকে ইহুদি জনগণের জাতীয় রাষ্ট্র ঘোষণার মত ন্যক্কারজনক ও ঘৃণিত বিল পাশের নিন্দা জানিয়েছে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইমাম রেজার (আ.) জিয়ারতের ব্যতিক্রমী ফজিলত

বার্তা সংস্থা ইকনা: ইসরাইলি সংসদে (নেসেট) ইসরাইলকে ইহুদি জনগণের জাতীয় রাষ্ট্র ঘোষণার প্রতিবাদ করে বিশ্বের মুসলমানেরা এর তীব্র সমালোচনা করেছে।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী "রিথোনু মিসৌদি" এক বিবৃতিতে জায়নবাদী ইসরাইলি সংসদে (নেসেট) ইসরাইলকে ইহুদি জনগণের জাতীয় রাষ্ট্র ঘোষণার প্রতিবাদ করে তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই নতুন আইনকে ফিলিস্তিনি জনগণের অধিকার বিরোধী বলে অভিহিত করেছেন।

ইসরাইলি সংসদ (নেসেট) বৃহস্পতিবার (‌‌‌১৯শে জুলাই) ৬২ ভোট পক্ষে এবং ৫৫ ভোট বিপক্ষের মাধ্যমে এই আইনটি পাশ করেছে।

জাতীয় ইহুদি রাষ্ট্র আইনের সবচেয়ে বিতর্কিত বিধান নিম্নরূপ:

-   ইসরাইলের রাষ্ট্রীয় ভাষা শুধুমাত্র "হিব্রু" হবে।

-   শুধুমাত্র ইহুদি নাগরিকদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।

-   বিশ্বের সব ইহুদিদের ঐতিহাসিক স্বদেশ হচ্ছে ইসরাইল।

-   বিশ্বের সকল ইহুদী ইসরাইলের ফিরে আসতে পারবে।

-   ইহুদীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনসমূহে সরকারী ছুটি থাকবে।

-   জেরুজালেম ইসরাইলের রাজধানী।

 iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
whbvankc
0
0
20
captcha