IQNA

23:42 - July 28, 2018
সংবাদ: 2606326
"সিনেমা ভক্স" কোম্পানি;

সৌদি আরবের বৃহত্তম সিনেমা ক্যাম্পাস নির্মাণ করা হবে

আন্তর্জাতিক ডেস্ক: "সিনেমা ভক্স" কোম্পানি সৌদি আরবের রিয়াদে বৃহত্তম সিনেমা ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

সৌদি আরবের বৃহত্তম সিনেমা ক্যাম্পাস নির্মাণ করা হবে

 

বার্তা সংস্থা ইকনা: সিনেমা দেখার ক্ষেত্রে দর্শনার্থীদের চাহিদা বৃদ্ধি হওয়ার কারণে "সিনেমা ভক্স" (Cinema vox) কোম্পানি  সৌদি আরবের রিয়াদে বৃহত্তম সিনেমা ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এই বৃহত্তম সিনেমা ক্যাম্পাস ২০১৯ সালের শুরুতে উদ্বোধন করা হবে। এই সিনেমা ক্যাম্পাসে ১৮টি আলাদা হলসহ অন্যান্য সুবিধা থাকবে।

এই সিনেমা ক্যাম্পাসে প্রাপ্তবয়স্কদের জন্য হল নির্মাণের পাশাপাশি শিশুদের জন্য হল তৈরি করা হবে।

উল্লেখ্য, ভক্স কোম্পানি রিয়াদে ৩০শে এপ্রিল তাদের প্রথম সিনেমা হল উদ্বোধন করেছে। এছাড়াও এই কোম্পানি ঘোষণা করেছে চলতি বছরের আগে জেদ্দায় আরও একটি সিনেমা হল উদ্বোধন করবে।

iqna

 

captcha