IQNA

17:19 - August 09, 2018
সংবাদ: 2606414

পাকিস্তানে দুইটি স্কুলে সশস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের দুইটি গার্সল স্কুলে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে।

পাকিস্তানে দুইটি স্কুলে সশস্ত্র হামলা


বার্তা সংস্থা ইকনা: বেলুচিস্তানের স্থানীয় পুলিশ ঘোষণা করেছে: সন্ত্রাসীদের এই হামলার ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিগত কয়েক দিনের মধ্যে এধরণের হামলা পরপর দুটি হয়েছে। গত শুক্রবার তালেবানের সশস্ত্র সন্ত্রাসীরা সেদেশের উত্তরাঞ্চলের ১২টি স্কুলে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।
পাকিস্তানের চরমপন্থিরা বিশ্বাস করে যে, মেয়েদের লেখাপড়া শেখার বিষয়টি ইসলাম ধর্মের শিক্ষার পরিপন্থী। এসকল চরমপন্থিরা তাদের এই গোঁড়ামি বিশ্বাসের উপর ভিত্তি করে সেদেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি গার্লস স্কুলে হামলা চালিয়েছে।
iqna

 

captcha