আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের জনপ্রিয় অনলাইন রেডিও এলবিসি’র একটি অনুষ্ঠানে এর সঞ্চালক ইয়ান পাইনকে দেশটির ৯ বছর বয়সী একজন মেয়ে শিশু জানায় সে পাঁচ বছর বয়স থেকে হিজাব পরিধান করা শুরু করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইয়াসমিন নামের ওই মেয়েটি আরো জানায়, তার সমবয়সীদের মধ্যে সেই একমাত্র মেয়ে যে ধর্মীয় পোশাক পরিধান করে এবং দৃঢ়তার সঙ্গে স্বীকৃতি দিয়ে বলে যে এটা সে তার নিজের পছন্দ অনুযায়ী পরিধান করে।
মেয়েটি ইয়ান পাইনকে বলে, যখন তার বয়স মাত্র পাঁচ বছর তখন থেকেই সে হিজাব পরিধান করতে চেষ্টা করত এবং সে তখন থেকেই এটি পছন্দ করে।’
‘তখন থেকেই আমি এটি পরিধান করে আসছি’ মেয়েটি এমনটি জানায়।
মেয়েটির বাবা ইউসুফ এ বিষয়ে বলেন, ‘তিনি তাকে কখনোই হিজাব পরিধান করার ব্যাপারে জোর করেননি।’ তবে তিনি বলেন, আল্লাহ কুরআনে হিজাব পরিধান করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি তার জন্য খুবই গর্বিত।’