IQNA

16:44 - August 18, 2018
সংবাদ: 2606494

সুইডা প্রদেশ মুক্ত করল সিরিয়ার সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সিরিয়ার সুইডা প্রদেশ পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির সেনাবাহিনী।

সুইডা প্রদেশ মুক্ত করল সিরিয়ার সেনাবাহিনী


বার্তা সংস্থা ইকনা: সিরিয়ায় হিউম্যান রাইটস ওয়াচ ঘোষণা করেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে তীব্র সংঘর্ষের পর সিরিয়ার সেনাবাহিনী সুইডা প্রদেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
দীর্ঘ দশ দিন সংঘর্ষে সুইডা প্রদেশের দায়েশের আস্তানায় অনবরত বোমা বর্ষণের ফলে দায়েশের হাত থেকে এই প্রদেশের মুক্ত করতে সক্ষম হয়েছে।
iqna

 

captcha