IQNA

মিশরের ১৭৪ জন হাফেজকে সম্মাননা প্রদর্শন

22:03 - August 24, 2018
সংবাদ: 2606548
মিশরের ১৭৪ জন হাফেজকে সম্মাননা প্রদর্শন
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের "ফাইউম" প্রদেশের ১৭৪ জন কুরআন হাফেজের শিক্ষার্থীদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।



বার্তা সংস্থা ইকনা: মিশরের ফাইউম প্রদেশের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান "আব্দুল আজীজ নাজ্জার" ১৭৪ জন কুরআন হাফেজের শিক্ষার্থীদের সম্মাননা প্রদর্শন করেছেন।
কিছুদিন পূর্বে প্রাথমিক স্কুল প্রশাসন তাহা রমজানের তত্ত্বাবধায়নে কুরআন হেফজ প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসকল শিক্ষার্থীরা এই কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন।
সম্মাননা প্রদর্শনের অনুষ্ঠানটি ফাইউম প্রদেশের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে এই প্রদেশের স্কুলসমূহের প্রধান শিক্ষকগণ এবং সরকারী কর্মকর্তাগণ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
iqna

 

captcha