IQNA

23:33 - August 26, 2018
সংবাদ: 2606557

ইয়েমেনে বিশ্বের সর্ববৃহৎ গ্রুপ বিবাহ

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের "আর-রাওদা" শহরে বিশ্বের সর্ববৃহৎ গ্রুপ বিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইয়েমেনে বিশ্বের সর্ববৃহৎ গ্রুপ বিবাহ



বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের "আর-রাওদা" শহরে গতকাল (২৫শে আগস্ট) বিকালে ১১০ জন বৌ-বরের অংশগ্রহণে বিশ্বের সর্ববৃহৎ গ্রুপ বিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইয়েমেনের গ্রুপ বিবাহ মিডিয়া সেন্টার জানিয়েছে, আর-রাওদা শহরের বাজারের নিকটে "হুদা" মসজিদে ১১০ জুটির বিবাহ হয়েছে। এছাড়াও শুক্রবার (২৪শে আগস্ট) আক্বদ পাঠের মাধ্যমে ৫৫ দম্পতি তাদের নতুন জীবন শুরু করেছেন।
ইয়েমেনের গ্রুপ বিবাহ মিডিয়া সেন্টার এধরণের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সেদেশের জনগণের সহযোগিতা প্রদানের কথা বলেছেন এবং এই অনুষ্ঠানে গাড়ি, মোটরসাইকেল এবং বন্দুক না আনার জন্য আহ্বান জানিয়েছে।
iqna

 

captcha