IQNA

17:39 - August 27, 2018
সংবাদ: 2606566
আগামীকাল অনুষ্ঠিত হবে;

ইমাম হাদী (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে অস্ট্রিয়ায় মিলাদ মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক: ইমাম হাদী (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে আগামীকাল (২৮শে আগস্ট) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইমাম হাদী (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে অস্ট্রিয়ায় মিলাদ মাহফিল


বার্তা সংস্থা ইকনা: উক্ত মাহফিল আগামীকাল স্থানীয় সময় ১৯টায় অনুষ্ঠিত হবে। ভিয়েনার ইসলামিক সেন্টারে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে প্রতি মঙ্গলবার কুরআন তিলাওয়াতের পর দোয়া-এ-তাওয়াস্সুল পাঠ করা হয়। সাপ্তাহিক এই দোয়ার অনুষ্ঠানের পাশাপাশি আহলে বায়েত (আ.)এর ফজিলতের আলোকে বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হায়েরী।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২০০১ সালের জুন মাসে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারটি সরকারী খাতায় নিবন্ধন করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর যাবত এই সেন্টারের কর্মকর্তাগণ ধর্মীয় কার্যকলাপের পাশাপাশি সাংস্কৃতিক ও সেবামূলক কাজ করে আসছে।
আজ ২৭শে আগস্ট (১৫ই জ্বিলহজ) নবী (সা.)এর বংশের তথা পূতপবিত্র আহলে বায়েত (আ.)এর ইমামতি ধারার দশম ইমাম হযরত ইমাম আলী আল-নাক্বী আল-হাদী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী। তাঁর ইমামতকাল ছিল ২২০ থেকে ২৫৪ হিজরি পর্যন্ত।

captcha