IQNA

19:55 - August 31, 2018
সংবাদ: 2606594

ইসরাইলের প্লেয়ারদের সাথে খেলতে অস্বীকার করল সৌদি, জর্ডান এবং কুয়েতের ক্রীড়াবিদগণ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জাতীয় দলের ব্যাডমিন্টন খেলোয়াড়, জর্ডানের জুডো প্লেয়ার এবং কুয়েতের টেনিস প্লেয়ার প্রতিপক্ষ হিসেবে ইসরাইলি প্লেয়ারদের সাথে খেলতে অস্বীকার জানিয়েছেন।

ইসরাইলের প্লেয়ারদের সাথে খেলতে অস্বীকার করল সৌদি, জর্ডান এবং কুয়েতের ক্রীড়াবিদগণ

বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের "আলআন" সংবাদ সংস্থা এক প্রতিবেদনে লিখেছে, কুয়েতেরে টেনিস প্লেয়ার "আব্দুল হামিদ মাহবুব জুমা" যখন বুঝতে পারলেন ফিউচারস টুর্নামেন্টের পরবর্তী খেলায় তার প্রতিদ্বন্দ্বী ইসরাইলি প্লেয়ার, তখন তিনি টুর্নামেন্ট প্রত্যাহার করে নেয়।
কুয়েতি জাতীয় টেনিস দলের এই প্লেয়ার বলেন, "টুর্নামেন্ট প্রত্যাহার করার মধ্যমে আমি যায়নবাদী শাসনের বিরোধিতা করছি।" কুয়েতি এই টেনিস প্লেয়ারের সৎ ও অস্বাভাবিক সাহস দেখে এবং ইসরাইলি বিরোধী অ্যাকশনের কারণে সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীরা তাকে ধন্যবাদ জানিয়েছে এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
উল্লেখ্য, কুয়েতে ফিউচারস টুর্নামেন্ট ৩১শে অক্টোবর থেকে ২০শে নভেম্বর পর্যন্ত টানা তিন সপ্তাহ অব্যাহত থাকবে।

ইসরাইলের প্লেয়ারদের সাথে খেলতে অস্বীকার করল সৌদি, জর্ডান এবং কুয়েতের ক্রীড়াবিদগণ

ইসরাইলের সাথে সৌদি আরবের জাতীয় দলের ব্যাডমিন্টনের খেলতে অস্বীকার
আল-কুন নিউজ এক প্রতিবেদনে লিখেছে, ইউক্রেনের আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে সৌদি আরবের দুই ব্যাডমিন্টন প্লেয়ার ইসরাইলি প্লেয়ারদের সাথে ব্যাডমিন্টন খেলতে অস্বীকার করেছেন।

ইসরাইলের প্লেয়ারদের সাথে খেলতে অস্বীকার করল সৌদি, জর্ডান এবং কুয়েতের ক্রীড়াবিদগণ

ইসরাইলি প্লেয়ারের সাথে জর্ডানের জুডো প্লেয়ারের খেলতে আপত্তি
আলজেরিয়ার "আল-খালিজ" সংবাদ সংস্থা এক প্রতিবেদনে উল্লেখ করেছে, জর্ডানের জুডো প্লেয়ার "বাকির আয-যায়দানিন" প্রতিদ্বন্দ্বী হিসেবে ইসরাইলি প্লেয়ারকে অস্বীকার করেছেন। আগস্ট মাসের ১০ তারিখে হাঙ্গেরির বুদাপেস্টে ইন্টারন্যাশনাল জুডো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় বাকির আয-যায়দানিন ইসরাইলি প্লেয়ারের সাথে প্রতিদ্বন্দ্বী করতে অস্বীকার করেছেন।
iqna

 ইসরাইলের প্লেয়ারদের সাথে খেলতে অস্বীকার করল সৌদি, জর্ডান এবং কুয়েতের ক্রীড়াবিদগণ

captcha