IQNA

19:00 - September 10, 2018
সংবাদ: 2606676

পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন আরিফ আলভি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ত্রয়োদশ প্রেসিডেন্ট হিসেবে আরিফ আলভির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গতকাল রবিবার দেশটির নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে।

পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আরিফ শপথ
বার্তা সংস্থা ইকনা: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী আরিফ পিটিআইর একজন প্রতিষ্ঠাতা সদস্য। ২০০৬ সাল থেকে আট বছর তিনি দলের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। দলীয় ও জাতীয় উভয় ইস্যুতে তিনি ইমরানের অত্যন্ত আস্থাভাজন। ইমরানের ঘনিষ্ঠ এ নেতা গতকাল পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট মামনুন হুসাইনের স্থলাভিষিক্ত হলেন আরিফ।
প্রধান বিচারপতি সাকিব নিসারের সভাপতিত্বে আরিফের প্রেসিডেন্সির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং ইমরান। অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ছিলেন মন্ত্রীসভার সদস্যরা, সশস্ত্র বাহিনীগুলোর প্রধানরা এবং রাজধানী ইসলামাবাদভিত্তিক জ্যেষ্ঠ কূটনীতিকরা।
iqna

 

captcha