৫৩ বছরের অন্ধ ব্যক্তি শুধুমাত্র পবিত্র কুরআনের শব্দসমূহ দেখতে পান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পবিত্র নগরী কারবালার নিবাসী "হুসাইন সারহান ইয়াসারী" অন্ধ হওয়া সত্ত্বেও তার অলৌকিক ক্ষমতায় শুধুমাত্র পবিত্র কুরআনের শব্দসমূহ দেখতে পান।
বার্তা সংস্থা ইকনা: ৫৩ বছরের দৃষ্টি প্রতিবন্ধী হুসাইন সারহান ইয়াসারী কারবালার বাসিন্দা। অন্ধ হওয়া সত্ত্বেও তিনি শুধুমাত্র পবিত্র কুরআনের শব্দসমূহ দেখতে পান এবং কোন বাধ্যবাধকতা ছাড়াই তিনি কুরআনের আয়াতসমূহ তিলাওয়াত করতে পারেন। ২০০৪ সাল থেকে হুসাইন সারহান ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি হারাতে থাকেন এবং মাত্র কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে যান। মহান আল্লাহর অমূল্য নিয়ামত দৃষ্টিশক্তি হারানো সত্ত্বেও তিনি পবিত্র কুরআনের শব্দসমূহ দেখতে পান এবং কোন বাধ্যবাধকতা ছাড়াই এক পারা কুরআন তিলাওয়াত করতে পারেন। হুসাইন সারহান ইয়াসারী তার এই অলৌকিক ক্ষমতা সম্পর্কে বলেন: কুরআন তিলাওয়াতের আহকাম শেখার ক্ষেত্রে অন্ধত্ব তার কোন বাধার কারণ হয়নি। তিনি বর্তমানে কারবালায় ইমাম মাহদি (আ.) কুরআনিক ইন্সটিটিউটের সাথে সংশ্লিষ্ট একটি দারুল কুরআনের পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি কারবালার পশ্চিমাঞ্চলের আল-হুর্র আস-সাগির অঞ্চলে পবিত্র কুরআনের দক্ষ শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। iqna