আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয় ঘোষণা করেছে, পবিত্র আশুরার শোকানুষ্ঠান সুষ্ঠুভাবে পালনের জন্য হুসাইনিয়া বা ইমামবাড়াসমূহ এবং কারবালায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ থাকবে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র মুহররম মাসে আশুরার শোকানুষ্ঠান সুষ্ঠুভাবে পালনের জন্য কারবালা এবং ইরাকের বিভিন্ন শহরের ইমামবাড়াসমূহে লোডশেডিং হবে না বলে ঘোষণা দিয়েছে ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়।
বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, এই মন্ত্রণালয় ইরাকের হুসাইনিয়াসমূহে বিদ্যুতের চাহিদা পূরণ করবে এবং জিয়ারতকারীদের সুবিধার জন্য পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করবে।
এই মন্ত্রণালয় আরও বলেছে, কারবালায় প্রবেশ পথের সকল রোডেও লোডশেডিং হবে না।
iqna