IQNA

16:57 - September 13, 2018
সংবাদ: 2606709

বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ১৮ মিলিয়ন পাণ্ডুলিপি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের "মালিক ফাহাদ" কুরআন প্রিন্ট সেন্টার ঘোষণা করেছে, গতবছর বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ১৮ মিলিয়ন (১ কোটি ৮০ লাখ) পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ১৮ মিলিয়ন পাণ্ডুলিপি বিতরণ


বার্তা সংস্থা ইকনা: মদিনায় "মালিক ফাহাদ" কুরআন প্রিন্ট সেন্টার ঘোষণা করেছে. গত বছরে (১৪৩৯ হিজরি) বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ১৮ মিলিয়নের অধিক পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।
উক্ত প্রিন্ট সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, "মালিক ফাহাদ" কুরআন প্রিন্ট সেন্টারের কার্যক্রম শুরু (১৪০৫ হিজরি) হওয়া থেকে এ পর্যন্ত ৩১০ মিলিয়ন পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।
iqna

 

captcha