IQNA

18:15 - September 13, 2018
সংবাদ: 2606710

দীর্ঘ দুই বছর পর পাবলিক অনুষ্ঠানে আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিমের অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের বর্ষীয়ান আলেম আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম গতকাল রাতে লন্ডনে মুহররম মাসের শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

দীর্ঘ দুই বছর পর পাবলিক অনুষ্ঠানে আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিমের অংশগ্রহণ


বার্তা সংস্থা ইকনা: বাহরাইনের প্রবীণ আলেম আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম দীর্ঘ দুই বছর পর পাবলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
লন্ডনে অনুষ্ঠিত মুহররম মাসের শোকানুষ্ঠানে তাকে হুইলচেয়ারে বসে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। চিকিৎসার জন্য বর্তমানে তিনি লন্ডনে আছেন।
দীর্ঘ দুই বছর পর তিনি প্রথম বারের মত পাবলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।
বাহরাইনের সরকারি কর্মকর্তারা দুই বছর আগে তাকে আল-দারায শহরে তার বাড়িতে জোরপূর্বক বন্দি করে রেখেছে। তবে সম্প্রতি তার শারীরিক অবনতির কারণে চিকিৎসার জন্য তাকে ইংল্যান্ডে যাওয়ার অনুমতি দিয়েছে।
iqna

 

captcha