IQNA

8:38 - September 14, 2018
সংবাদ: 2606717

পশ্চিম তীর থেকে ১২ জন ফিলিস্তিনীকে গ্রেফতার করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের দখলদার বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চল থেকে মিথ্যা অভিযোগে ১২ জন ফিলিস্তিনীকে গ্রেফতার করেছে।

পশ্চিম তীর থেকে ১২ জন ফিলিস্তিনীকে গ্রেফতার করেছে ইসরাইল


বার্তা সংস্থা ইকনা: ইসরাইলের সেনারা গতকাল জর্ডান নদীর উপকূলীয় পশ্চিম তীর থেকে ১২ জন ফিলিস্তিনীকে গ্রেফতার করেছে।
এসকল বন্দিদের মধ্যে দুই জন শিশু রয়েছে। আল-খালিল শহরের একটি স্কুলে যাওয়ার সময় তাদেরকে ইসরাইলি সেনারা গ্রেফতার করে।
দখলদার ইসরাইলি সেনারা প্রায় প্রতিদিন বিভিন্ন অজুহাত দেখিয়ে পশ্চিম তীর এবং জেরুজালেমে ফিলিস্তিনি নিবাসীদের বাড়ীতে হামলা চালিয়ে তাদেরকে গ্রেফতার করছে।
ফিলিস্তিনের একটি উৎস ঘোষণা করেছে, প্রায় ৩০০ জন শিশু এবং ৬২ জন নারী সহ মোট ৬৫০০ জন ফিলিস্তিনিকে এই পন্থায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এসকল ফিলিস্তিনিরা ইসরাইলি কারাগারে বন্দি রয়েছে।
iqna

 

captcha