আন্তর্জাতিক ডেস্ক: আবা আব্দিল্লাহিল হুসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ীর উপস্থিতিতে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র মুহররম মাসের প্রথম দিনের শোকানুষ্ঠানে আহলে বায়েত (আ.)এর হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেছেন। এছাড়াও ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তাগণও এই শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ইরানের রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শোকানুষ্ঠানে মর্সিয়া পাঠ করেছেন সাইয়্যেদ মাজিদ ফাতেমা এবং বক্তৃতা পেশ করেছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন কাজেম সিদ্দিকি এবং মানসুর আরদী।
iqna