IQNA

14:21 - September 27, 2018
সংবাদ: 2606822
মোজতাহেদ প্রকাশ করেছেন;

সৌদি সামরিকের ৬০ কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদির প্রসিদ্ধ টুইটকারী মোজতাহেদের নিকটে আলে সৌদের পরিবারের পশ্চাদপসরণ বিষয়ক অনেক তথ্য রয়েছে। তিনি এক টুইট বার্তায় সৌদি সামরিক বাহিনীর ৬০ কর্মকর্তার পদত্যাগের খবর প্রকাশ করেছেন।

সৌদি সামরিকের ৬০ কর্মকর্তার পদত্যাগ



বার্তা সংস্থা ইকনা: সৌদির প্রসিদ্ধ টুইটকারী মোজতাহেদ এক টুইট বার্তায় লিখেছেন: এসকল কর্মকর্তাদের পদত্যাগের কারণসমূহের মধ্যে একটি কারণ হচ্ছে ইয়েমেনে হামলার জন্য নিজেরা দোষীবোধ করছেন।
তিনি টুইটে আরও লিখেছেন: ইয়েমেনের যুদ্ধের বিষয়ে জাতিসংঘ কর্তৃক যুদ্ধাপরাধীদের নাম ও তাদের বিচারের তালিকা থেকে নিজেদের নাম সরানোর জন্য কিছু কর্মকর্তা পদত্যাগ করেছেন।
মোজতাহেদ আরও উল্লেখ করেছেন: এই পদত্যাগের অধিকাংশই বাতিল করা হয়েছে। সৌদির প্রিন্স বিন সালমান এধরণের পদত্যাগকে অপরাধ হিসাবে দেখছে। এসকল সামরিক কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েক জন কর্নেল রয়েছে।
iqna

 

captcha