IQNA

23:53 - October 06, 2018
সংবাদ: 2606919

ইমাম সাজ্জাদ (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় শোকানুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক: ইমাম সাজ্জাদ (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত শোকানুষ্ঠান তৌহিদ কালচারাল সোসাইটি এবং হাজারা ইন্সটিটিউটের সহযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ইমাম সাজ্জাদ (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় শোকানুষ্ঠান

বার্তা সংস্থা ইকনা: আজ (৫ম অক্টোবর) অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোকানুষ্ঠানে আহলে বায়েত (আ.)এর মুসিবতের আলোকে বক্তৃতা পেশ করেছে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন গোলাম আলী হায়দারী। এছাড়াও উর্দু ও ফার্সি ভাষায় মর্সিয়া ও নওহা পাঠ করা হয়।
এছাড়াও আজাদারীগণ জামাত সহকারে মাগরিব ও এশার নামাজ আদায় করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, গতকাল ২৫শে মুহাররম (৪র্থ অক্টোবর) আহলে বায়েত (আ.)এর চতুর্থ নক্ষত্র ইমাম জয়নুল আবেদীন (আ.)এর শাহাদাত বার্ষিকী ছিল। এই দিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত আহলে বায়েতের (আ.) ভক্তগণ শোকানুষ্ঠান পালন করেন।
iqna

 

captcha