IQNA

23:32 - October 07, 2018
1
সংবাদ: 2606927

কাযেমাইনে কুরআনিক ব্যক্তিমণ্ডলীর হুসাইনি শোভাযাত্রার ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের কুরআনিক কর্মী ও ব্যক্তিত্বের উপস্থিতিতে হুসাইনি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শিয়া এনডাউমেন্টের আওতাধীন কুরআনিক বিজ্ঞান জাতীয় কেন্দ্রের উদ্যোগে এই শোভাযাত্রা পবিত্র নগরী কাযেমাইনে অনুষ্ঠিত হয়েছে।

ইমাম মাহদীর দলে যোগ দেয়ার পদ্ধতি
বার্তা সংস্থা ইকনা: উক্ত শোভাযাত্রা গতকাল (৬ষ্ঠ অক্টোবর) বাগদাদের কুরআনের প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালক এবং কুরআনিক ব্যক্তিত্বমণ্ডলীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এই শোভাযাত্রায় ২০০ জনের অধিক কুরআনিক কর্মী ও ব্যক্তি অংশগ্রহণ করেছেন।
হুসাইনি শোভাযাত্রা কাযেমাইন শহরের বাবুল মুরাদ থেকে শুরু হয়ে ইমাম কাযেম (আ.)এর পবিত্র মাযারে শেষ হয়।
এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে ইমাম হুসাইন (আ.) এবং কারবালার বিপ্লবকে উজ্জীবিত রাখা এবং আহলে বয়েতের (আ.) প্রতি একাত্মতা প্রকাশ করা।
শিয়া এনডাউমেন্টের আওতাধীন কুরআনিক বিজ্ঞান জাতীয় কেন্দ্রের প্রধান রাফেয় আল-আমেরি বলেন: এধরণের শোভাযাত্রা সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা বেশ কয়েকটি মিটিং করেছি। এটাই এধরণের প্রথম শোভাযাত্রা।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
gclhealh
0
0
20
captcha